(১)
সুরের আকাশে
শুকতারা হাসে
ধরণী মধুছন্দা ।
হাসির জোয়ারে
চলেছে ভাসিয়া
সুতপা রজনী গন্ধা।
(২)
আসল কী নকল,
নিলকট কী দূর,
কিছুই নাহি বলি।
যথা হতে আসি,
তথায় ফিরিয়া যাই,
এইটুকু শুধু জানি ।
(৩)
হরি ওঁ শঙ্খনাদ
বক্ষোমাঝে বাজে নিরন্তর
মধুর মুরলী ধ্বনি
মুগ্থ চিত্ত বিশ্ব চরাচর।
No comments:
Post a Comment