Tuesday, 18 August 2026

 

পাবলো নেরুদার "Tonight I Can Write the Saddest Lines" কবিতাটির বাংলা অনুবাদ

 

আজ রাতে আমি লিখতে পারি সবচেয়ে করুণ কয়েকটা লাইন।

 

লিখতে পারি, যেমন: "রাতটা তারাময়,

আর নীল তারাগুলো কাঁপছে দূরের দিগন্তে।"

রাতের হাওয়া আকাশে চক্কর কাটে আর গান গায়।

 

আজ রাতে আমি লিখতে পারি সবচেয়ে করুণ কয়েকটা লাইন।

আমি তাকে ভালোবেসেছিলাম, সেও কখনো কখনো আমায় ভালোবাসতো।

 

এমনই সব রাতে তাকে আগলে রাখতাম বুকের ভিতর।

সীমাহীন আকাশের নিচে কতবার যে চুমু খেয়েছি তাকে!

সে আমায় ভালোবাসতো, আমিও কখনো কখনো ভালোবাসতাম তাকে।

কী করে কেউ ভালো না বেসে পারে তার শান্ত, গভীর ওই চোখজোড়া?

 

আজ রাতে আমি লিখতে পারি সবচেয়ে করুণ কয়েকটা লাইন।

ভেবে ব্যাকুল হইসে আর আমার নেই।

অনুভব করে বুক ভেঙে যায়তাকে আমি হারিয়েছি চিরতরে।

 

বিশাল এই রাতকে আরো বিশাল শোনায় তার অনুপস্থিতিতে।

আর আমার আত্মা শান্ত হয়, যেমন ঘাসের উপর ঝরে পড়া শিশির বিন্দু।

 

কী- বা আসে যায়, আমার ভালোবাসা যদি তাকে ধরে রাখতে না- পারলো!

রাতটা আজ তারাময়, অথচ সে তো নেই আমার পাশে।

 

এই তো সব। দূরে কেউ একজন গাইছে গান। অনেক দূরে।

আমার আত্মা মানতে চায় না যে সে আর আমার নেই।

 

আমার দৃষ্টি তাকে খুঁজে ফেরে, যেন কাছে টেনে আনবে বলে।

আমার হৃদয় খুঁজে চলে তাকে, অথচ সে যে নেই আমার কাছে।

 

সেই একই রাত, যা আগের মতোই ধবধবে করে তোলে গাছগুলোকে।

কিন্তু আমরা, সেই আগের আমরা, আর এক নেই।

 

এখন আর তাকে ভালোবাসি না, এটা সত্যি, কিন্তু কী ভীষণ ভালোই না বাসতাম!

আমার কণ্ঠ বাতাসকে ছুঁয়ে তাকে ডাকতে চেয়েছিল, যদি তার কানে পৌঁছায়।

 

অন্য কারো... সে এখন অন্য কারো হয়ে যাবে। যেমন ছিল আমার প্রথম চুমুর আগে।

তার কণ্ঠস্বর, তার উজ্জ্বল শরীর, তার অসীম ওই চোখ।

 

এখন আর তাকে ভালোবাসি না, এটা সত্যি... কিন্তু হয়তো বা এখনো ভালোবাসি।

ভালোবাসা তো এক নিমেষের, আর তাকে ভুলে থাকা এক দীর্ঘ পথ।

 

কারণ এমনই সব রাতে তাকে বুকে ধরে রেখেছিলাম আমি,

তাই আজ আমার আত্মা মানতেই পারছে না যে তাকে আমি হারিয়ে ফেলেছি।

 

যদিও এটাই শেষ কষ্ট, যা সে আমাকে দিল,

আর এগুলোই শেষ কবিতা, যা তার জন্য আমি লিখলাম।

 

No comments:

Post a Comment

  পাবলো নেরুদার "Tonight I Can Write the Saddest Lines" কবিতাটির বাংলা অনুবাদ   আজ রাতে আমি লিখতে পারি সবচেয়ে করুণ...